রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পশ্চিমবঙ্গে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাশ

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে পাশ স্ব স্ব ক্লাসে পাশ ঘোষণা করা হয়েছে। এসব ক্লাসে কোন শিক্ষার্থীর পাশে আটকানো হবে না বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। খবর আনন্দবাজার অনলাইনের।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসগুলির শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে নবম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কী ভাবে পড়াশোনা চালানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী এ বছর প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। এসব ক্লাসে কেই ফেল করবে না। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি নেওয়ার চেষ্টা চলছে। ই-মেইল,ওয়েবসাইট এমনকি টেলিভিশনের মাধ্যমেও তা করা সম্ভব্য কি না, সে বিষয়ে কাজ চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদন দিলেই তা কার্যকর করা হবে।

এদিকে রাজ্যটিতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে মমতা সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭। মৃত্যু হয়েছে তিন জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬ জন। আর গোটা ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৬৫ জন। এক দিনে দেশটিতে মৃত্যু হয়েছে ৯ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫০।