সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় যুক্তরাষ্ট্রে নবজাতকের মৃত্যু

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নবজাতকের মৃত্যু হয়েছে।দেশটিতে করোনা আক্রান্তে শিশু মৃত্যুর ঘটনা এটি দ্বিতীয়।

বুধবার দেশটির কানেকটিকাট অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে। রাজ্যটির গভর্নর নেড লেমন্ট এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

গভর্নর বলেন, হার্টফোর্ট এলাকার শিশুটিকে গত সপ্তাহের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সে আর বেঁচে ফেরেনি। তিনি জানিয়েছেন, মঙ্গলবার হাসপাতালে শিশুটির করোনাভাইরাস ধরা পড়ে।

টুইটারে তিনি লেখেন, এটি সত্যিকারে হৃদয়বিদারক ঘটনা। আমাদের বিশ্বাস সবচেয়ে ছোট একটি শিশুর জীবন কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় হারিয়েছে।

এর আগে শনিবার শিকাগোয় এক বছরেরও কম বয়সী এক শিশুর মৃত্যু হয়। ওই শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা যায় বলে জানায় শিকাগোর কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা জনস হপকিন্স ইউনির্ভাসিটির তথ্যানুযায়ী বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬ হাজার। আর এ ভাইরাটিতে দেশটিতে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন।