রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত, প্রধানমন্ত্রী আইসোলেশনে

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের মহামারি থাবায় কাঁপছে বিশ্ব। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা । এর মধ্যে এবার করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী। ওই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ভাবে সংযুক্ত থাকায় আইসোলেশনে গেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকুব লিজম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

খবরে বলা হয়, ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তিনি জানিয়েছেন তিনি ভালো আছেন। এসময় তিনি আরো বলেন, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তার স্ত্রীও আইসোলেশনে থাকলেও, তিনিও সুস্থ রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে খবরে বলা হয়, দেশটির পিএম কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সংযুক্ত থাকায় ফের নিজেই আইসোলেশন নিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।