রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা ভাইরাসে ৫০ হাজার ছাড়ালো মৃত্যু

অনলাইন ডেস্ক  মহামারী করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত ৯ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানায়।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮৬ হাজার ৭৭৫ জন। আর প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৪৪১ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৬ হাজার তিনশ ৭২ জন।

অপরদিকে জনস হপকিনস ইউনিভার্সিটি জানায়, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়েছে।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ১৮ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে অন্তত ৫৬ জন বাংলাদেশি মারা গেলেন।

এছাড়া যুক্তরাজ্যে নতুন করে আটজন বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জন। এ পর্যন্ত ৯টি দেশে অন্তত ৮৬ জন বাংলাদেশি মারা গেছেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়া সৌদি আরবে তিনজন, ইতালি ও কাতারে দুইজন করে এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য আইইডিসিআর। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। মারা গেছে ছয়জন।