রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা বিস্তার রোধে মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি

অনলাইন ডেস্ক  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মক্কা ও মদিনায় পুরো ২৪ ঘণ্টা কারফিউ থাকবে।

এর ফলে ওমরাসহ পবিত্র নগরী দুটির কোন মসজিদেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না।

গালফটুডের খবরে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যে রিয়াদ ও জেদ্দাসহ মক্কা-মদিনা সিল করেছে। এ শহরগুলিতে প্রবেশ নিষেধ করা হয়েছে। পাশাপাশি সমস্ত প্রদেশের মধ্যেও চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কারফিউ জারি করা হলেও কেবলমাত্র প্রাপ্ত বয়স্করা জরুরি ওষুধ ও খাবার আনতে সকাল ৬টা থেকে বিকাল ৩টার মধ্যে বাড়ি থেকে বের হতে পারবেন। আর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ আদেশের বাইরে থাকবে।

এ পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে এক হাজার ৮৮৫ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ২১ জন।

দেশটিতে কয়েকজন বাংলাদেশি প্রবাসীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত বিশ্বে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত ৯ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানায়।