রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুকুর-বিড়াল খাওয়া নিষিদ্ধ হলো চীনের শহর শেনজেনে

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে বন্যপ্রাণীর মাংসের সম্পর্ক থাকায় এসব খাওয়া ও বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে চীন।

এর মধ্যে কুকুর ও বিড়ালের মাংস বিক্রি এবং খাওয়া নিষিদ্ধ করেছে চীনের শেনজেন শহর।

এটিই হচ্ছে দেশটির প্রথম কোনো শহর যেখানে এসব নিষিদ্ধ করা হলো। আগামী ১ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল বলছে, শুধু মাত্র খাওয়ার জন্য প্রতি বছর ৩ কোটি কুকুর মারা হয় এশিয়াতে। তবে চীনে কুকুরের মাংস খাওয়া খুব সাধারণ ঘটনা নয়। অধিকাংশ চীনারা কখনো কুকুরের মাংস খায়নি বা খেতে চায় না।

রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, শেনজেন শহর কর্তৃপক্ষ বলছে, ‘কুকুর ও বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্ক সবচেয়ে গভীর। উন্নত দেশে কুকুর ও বিড়াল খাওয়া নিষিদ্ধ করা হয়েছে আরো আগে।’

এই নিষেধাজ্ঞাকে মানব সভ্যতার অংশ বলছেন তারা। চীনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রাণীদের অধিকারবিষয়ক সংগঠন হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির হয়ে চীনে কাজ করেন ড. পিটার লি। তিনি বলেন, চীনে প্রতি বছর এক কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল মারা হয় ব্যবসার জন্য। এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই একটা বড় প্রভাব ফেলতে যাচ্ছে।

এদিকে একই সময়ে করোনা ভাইরাসের রোগীর জন্য ভালুকের পিত্তরস ব্যবহারের অনুমোদন দিয়েছে চীনা সরকার।

ভালুকের পিত্তরস চীনে প্রাচীনকাল থেকেই ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। যেটা বন্দী ভালুকের পাকস্থলী থেকে সংগ্রহ করা হয় একদম তরতাজা অবস্থায়।

এটি লিভারের নানা ব্যাধি থেকে সারিয়ে তোলা এবং গলপাথর গলানোর জন্য ব্যবহার করা হয়।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়ায় করোনা ভাইরাস। এই ভাইরাসে এখন বিশ্বে ১০ লাখ মানুষের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

যার মধ্যে চীনেই আক্রান্ত হয়েছে ৮২ হাজারের বেশি মানুষ। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। খবর: বিবিসি