সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আরো ১৮ বাংলাদেশির মৃত্যু

ডেক্সরিপোর্ট  যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার ২৪ ঘণ্টার ব্যবধানে এই প্রাণহানীর ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মোট ৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বেশিরভাগ বাংলাদেশির মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে অঙ্গরাজ্যে।

ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, উবার ও ট্যাক্সিচালকদের বড় একটি অংশ করোনায় আক্রান্ত হয়েছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে এদের সংখ্যাই বেশি। তবে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা যেমন বেড়েছে তেমনি অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের। এর মধ্যে নিউ ইয়র্কেই মৃত্যু হয়েছে এক হাজার সাড়ে তিনশো মানুষের। পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্কে অনেকগুলো অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। এছাড়া ২০টি হোটেলে ১০ হাজার শয্যার হাসপাতাল করা হয়েছে।