সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভারতে একরাতে করোনায় আক্রান্ত ২৩২

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের মরণ থাবায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল। প্রতিদিন বাড়ছে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা । ভারতেও প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। একরাতের ব্যবধানে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২৩২জন মানুষ।

ভারতের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৩০১ জন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত একরাতে ব্যবধানে করোনায় আক্রান্ত হয়েছে ২৩২ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৫৬ জন।

খবরে আরো বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫৬ জন মানুষ। এদিকে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৩জন মানুষ। আর মৃত্যু হয়েছে ৩ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভাইরাসটি দ্বারা আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যে এ পর্যন্ত ৩৩৫ জন আক্রান্ত হয়েছে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিলনাড়ু। এ রাজ্যে মোট আক্রান্ত হয়েছে ৩০৯ জন। এর পরে কেরলে আক্রান্ত হয়েছে ২৮৬ জন।