রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইতালিতে একদিনে আরও ৭৬৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের প্রকোপে থামছেই না ইতালিতে মৃত্যুমিছিল। দেশটিতে শুক্রবার আরও ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১ জনে দাঁড়ালো।

তবে আশার খবর দেশটিতে আক্রান্তের হার কমেছে। এখন পর্যন্ত ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৭৫৮ জন।

বিশ্বজুড়ে করোনায় মারা যাওয়ার দিক দিয়ে দেশটির অবস্থান প্রথমে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়।

এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। এতে মারা গেছে ৫৫ হাজার ১৭০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২২ হাজার। ইন্ডিপেনডেন্ট, জনস হপকিন্স ইউনিভার্সিটি।