বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১৮
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বিখ্যাত সেই ১০ নম্বর জার্সি দান করলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক  চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজারের বেশি। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিখ্যাত ১০ নম্বর জার্সি দান করলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

ইউরোপের বড় দেশগুলির পাশাপাশি আর্জেন্টিনাও করোনা পরিস্থিতিতে যথেষ্ট উদ্বেগজনক জায়গায় রয়েছে। ম্যারাডোনা দান করা জার্সিতে লিখেন, ‘আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারব।’

প্রথমে নিলামের কথা ভাবলেও শেষ পর্যন্ত জার্সিটি দেয়া হবে লটারির মাধ্যমে। আর জার্সি জিততে হলে আগ্রহীদের স্বাস্থ্যকর পণ্য, মাস্ক এবং ১০০ কেজি খাদ্যপণ্য কেনার টাকা দিতে হবে।

এই জার্সি জিততে হলে আগ্রহী ব্যক্তিদের অবশ্যই স্বাস্থ্যকর পণ্য, মাস্ক এবং ১০০ কেজি খাদ্যপণ্য কেনার টাকা দিতে হবে। যারা এই চ্যারিটিতে যুক্ত হবে, তাদের মধ্য থেকে লটারি করেই একজনকে দেয়া হবে ম্যারাডোনার এই জার্সি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মার্তা গুতিরেস বলেন, ‘আমাদের কত বড় যে উপকার হলো তা কল্পনাও করতে পারবেন না দিয়েগো। এই দান অমূল্য। যতদিন বেঁচে থাকব ততদিন এই দান মনে রাখব। কারণ ম্যারাডোনা আমাদের কাছে নিছকই একজন ফুটবলার নন, দেবতার মতো। যে ব্যক্তি তার তারকাসুলভ ইমেজের বাইরেও সমাজের মানুষকে নিয়ে ভাবেন। তাদের পাশে থাকেন।’