বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৫২
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

কিংবদন্তি নূরজাহান বেগমের প্রয়ান

ডেক্সরিপোর্ট  সাহিত্যিক নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুরের চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। এ দেশের নারী জাগরণ, সাংবাদিকতা ও সমাজকল্যাণে নূরজাহান বেগমের অবদান অবিস্মরণীয়। এই আধুনিক বুদ্ধিদীপ্ত মানুষটি সমাজের জগদ্দল অন্ধকার ঠেলে বেগমের মতো মুক্তচিন্তার একটি পত্রিকাই শুধু বের করেননি, সে সময় নারী লেখকদের লেখা প্রকাশ করে সাহসী, অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

এ দেশের নারী জাগরণ ও সমাজ বিনির্মাণে তাঁর ভূমিকা সর্বজনস্বীকৃত। তাঁর সম্পাদনায় ৬০ বছর ধরে প্রকাশিত হয়েছে বেগম পত্রিকা, ধরে রেখেছে এর ঐতিহ্য। বেগম’র প্রথম ছাপা সংখ্যা ছিল ৫০০ কপি। মূল্য ছিল চার আনা।পাশাপাশি গড়ে ওঠে বেগম ক্লাব। পত্রিকা ও বেগম ক্লাব ঘিরে একটি শক্তিশালী নারী লেখকগোষ্ঠী গড়ে ওঠে।

নারীর অবস্থার উন্নয়ন ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু পদক ও সম্মাননা পেয়েছেন। ১৯৯৭ সালে তিনি রোকেয়া পদক পান। এছাড়া বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেখিকা সংঘ, কাজী জেবুন্নেসা মাহাবুবুল্লাহ ট্রাস্ট, বাংলাদেশ সাংবাদিক ফোরাম, রোটারি ক্লাব প্রভৃতি সংগঠন থেকে তিনি স্বর্ণপদক পেয়েছেন।

৯১ বছর বয়সী নূরজাহান বেগমের প্রয়াণ আমাদের দেশ-জাতি ও সাহিত্যের অপূরণীয় ক্ষতি। তাঁর অবর্তমানে যদি তাঁর উত্তরসূরি ও সহযাত্রীরা পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখেন, সেটাই হবে তাঁর প্রতি যথাযথ সম্মান জানানো। নূরজাহান বেগমের অনুসৃত চিন্তা ও কর্ম সমাজ-প্রগতির নিত্য প্রেরণা হয়ে থাকবে। ২০১৬ সালের এই দিনে তিনি চলে যান না ফেরার দেশে।