সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৪
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বিদেশি শিক্ষার্থীদের!

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দেশটি ছাড়তে হতে পারে বা নির্বাসনে যেতে হবে। এমনই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

সোমবার দেশটির ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা ঘোষণা দিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে বা নির্বাসনে যেতে হবে যদি তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ভিত্তিক পাঠদান চালু করে।

এক বিবৃতিতে ওই সংস্থা জানায়, এফ-১ এবং এম-১ ভিসাধারী শিক্ষার্থীরা যারা এমন পরিস্থিতির সম্মুখীন তাদের ‘অবশ্যই এদেশ ত্যাগ করতে হবে অথবা অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিয়ম অমান্য করলে পরিণতি ভোগ করতে হবে বলে সংস্থার তরফে বলা হয়েছে।

দেশটির নতুন এই আইনে হাজারো বিদেশি শিক্ষার্থী বিপাকে পড়তে পারেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক পাঠ দানের সিধান্ত নিয়েছে।

দেশটির হার্ভার্ড এরই মধ্যে তাদের সকল কোর্স অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে, এমনকি যারা ওই ক্যাম্পাসে বাস করেন তাদের জন্যও।

হার্ভার্ডের কেনেডি গভর্নমেন্ট অফ গভর্নমেন্টের স্নাতকের শিক্ষার্থী ভ্যালেরিয়া মেন্ডিওলা (26) বলেন, এটি খুবই হতাশাজনক।

তিনি বলেন, যদি আমাকে মেক্সিকো ফিরে যেতে হয় তাহলে আমি ফিরতে পারবো কিন্তু অনেক বিদেশি শিক্ষার্থী তা পারবে না। সিএনএন,এনবিসি।