সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভারতে একদিনে করোনা টেস্ট ৫ লক্ষাধিক, আক্রান্ত ৫৭ হাজার

অনলাইন ডেস্ক  ভারতে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ২৫ হাজার ৬৮৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ৫৭ হাজার ১১৭ জন। যা দেশটিতে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮ জনে দাঁড়ালো। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সকালে এই তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরও বলা হয়েছে,গত একদিনে করোনায় নতুন করে মারা গেছে ৭৬৪ জন। এতে মোট মৃতের সংখ্যা ৩৬ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ভারতে করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১১ লাখ। দশটিতে শনিবার সকাল পর্যন্ত সুস্থতার হার ৬৪ দশমিক ৫২ শতাংশ।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত ৪ লক্ষাধিক। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯৯৪ জনের। এর পরেই অবস্থান তামিল নাড়ু ও দিল্লির। এ এন আই।