সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভারতে বিষাক্ত মদ পানে ৮৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  ভারতের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুক্রবার এ সংখ্যা ছিল ২১ জন। একদিন পরেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। ফলে এ ঘটনায় পাঞ্জাবে আতঙ্ক ছড়িয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি ও এএফপি।

এদিকে ঘটনা অনুসন্ধানে শুক্রবার (৩১ জুলাই) উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। পরে এক টুইট বার্তায় দায়ীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, অমৃতসর, গুরুদাসপুর এবং তারন তারানে সন্দেহজনক ভেজাল মদ খেয়ে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এসএসপি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কমিশনার, জলন্ধর বিভাগ এ তদন্ত পরিচালনা করবে। দোষী সাব্যস্ত কাউকে রেহাই দেয়া হবে না।

এ ঘটনায় পুলিশ একশটির বেশি অভিযান চালিয়েছে। এসব বিষাক্ত মদের জোগান দেয়ার কাজে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, বিষাক্ত মদ্যপানে পাঞ্জাবের গুরদাসপুর জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। অমৃতসরে মৃত্যু হয়েছে ১২ জনের এবং তারন এলাকায় মৃত্যু হয়েছে ৬৩ জনের।

স্থানীয়রা বার্তা সংস্থা এএনআইকে জানান, গ্রামের কিছু মানুষ তাদের বাড়িতে অবৈধভাবে মদ তৈর করে। পুলিশের কাছে অভিযোগ থাকার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানানো হয়।

মৃত্যুর ঘটনা তদন্তে জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।