সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আফগানিস্তানে কারাগারে বন্দুকধারীদের হামলা, নিহত ২১

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। রবিবারের এই হামলায় আহত হয়েছেন আরো ৪৩ জন । এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট( আইএস) ।

জানা গেছে, পূর্ব আফগানিস্তানের ওই কারাগারটিতে প্রথমে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে পুলিশ ও স্পেশাল ফোর্স ওই এলাকায় মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি জানিয়েছেন, হামলাকারীরা বেশিরভাগই কারাগারের কাছে একটি বাজারে লুকিয়ে ছিল। আর সেখান থেকেই নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে গুলি চালানো হয়। কিছু পরেই পরিস্থিতি আয়ত্বে আনে নিরাপত্তারক্ষীরা।