শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৪:২৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

নেপালে ভূমিধসে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। যাদের ৮ জন নির্মাণ শ্রমিক। দু’জন স্থানীয় বাসিন্দা। মে মাসের পর থেকে এ পর্যন্ত বন্যা, ভূমিধস এবং বজ্রপাতে প্রায় দু’শ জনের মৃত্যু হয়েছে।

মেলাচি পৌরসভার ডেপুটি মেয়র ভগবতী নেপাল জানান, কাঠমাণ্ডু থেকে উত্তরে ৫০ কিলোমিটার দূরের ছোট ওই শহরে হতাহতের এ ঘটনা ঘটে। শ্রমিকরা সেখানে একটি কমিউনিটি হল তৈরি করছিলেন।

ভগবতী জানান, যখন ভূমি হয় তখন শ্রমিরা ঘুমিয়েছিলেন তাদের জন্য তৈরি অস্থায়ী ভবনে। রোববার (০২ আগস্ট) স্থানীয় সময় রাত ৩টায় ভূমিধস হয় বলেও জানান তিনি।

‘মারা যাওয়ার শ্রমিকদের মধ্যে কয়েকজন ভারতের নাগরিক রয়েছেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ভারতীয় এক শ্রমিককে উদ্ধারের পর হেলিকেপ্টারে করে কাঠমাণ্ডু নেয়া হয়েছে। ‘ বলেন ভগবর্তী।

রয়টার্সকে নেপাল সরকারের কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানান, উদ্ধারকারীরা কাদা মাটি সরিয়ে ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

চলতি বছর দেশটিতে মৌসুমি বৃষ্টি, বন্যা, বজ্রপাতে ১শ’ ৯৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫৭ জন। নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা এবং ব্যবস্থা বিভাগের প্রধান জানারধান গৌতম এ তথ্য জানিয়েছেন।

গেলো কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে দেশটির ৫০টি জেলার কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, ব্রিজ, জলবিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা।