সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী, বহু হতাহতের শঙ্কা

অনলাইন ডেস্ক  লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবারের বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা না গেলেও বার্তা সংস্থা রয়টার্স কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ধ্বংসস্তুপ থেকে ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমে লোকজনকে ধ্বংসস্তুপের নিচে আটকে পড়ে থাকতে দেখা গেছে। প্রচণ্ড শব্দে প্রথম বিস্ফোরণ ঘটার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

কি থেকে এত বড় বিস্ফোরণ ঘটল তাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের আগে বন্দরের কাছে আতশবাজির একটি গুদামে আগুন লেগেছিল।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।