সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সোলাইমানি হত্যায় ফের প্রতিশোধ নেয়ার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আবারো দেশটির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে।

আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বায়তুল মুকাদ্দাস মুক্ত করা এবং মুসলিম ভূখণ্ড থেকে ইসলামের শত্রুদের নিশ্চিহ্ন করা পর্যন্ত শহীদ সোলাইমানির পথ ধরে এগিয়ে যাবে তার বাহিনী।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী।

জেনারেল সালামি তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের বলেন, শত্রু ভুল করে একথা ভাবে যে, মহান ব্যক্তিদের হত্যা করারমাধ্যমে ইসলামি বিপ্লবী চেতনা মুছে ফেলা যাবে। কিন্তু গত ৪০ বছরে এ ধরনের অসংখ্য হত্যাকাণ্ড প্রমাণ করেছে, শহীদদের রক্ত বিপ্লবের গতিপথকে আরো সচল করে দেয়। পার্স টুডে