শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৪
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

‘ধর্ষণ’ শব্দটি মুছে দেওয়ার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি:দেশব্যাপী ক্রমবর্ধমান ধর্ষণ বৃদ্ধির প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিধান থেকে ‘ধর্ষণ’ শব্দটি মুছে যাক প্রতিপাদ্যে বৃহস্পতিবার বেলা ১২ টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, আজকাল যে ঘটনা গুলো ঘটছে তা একদিনে হয়নি। ধারাবাহিকতার মাধ্যমে ঘটনাগুলো ঘটছে। এসব তারই বহি:প্রকাশ। আমাদের মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে, যতদিন না মূল্যবোধ পরিবর্তন হবে ততদিন এসব কার্যকলাপ বন্ধ হবে না। মেয়েরা সমাজ ও পরিবারে ভয়ে যৌন হয়রানি কথা চেপে রাখে।

ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে সরকারের পাশাপাশি আমাদেরও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের মূল্যবোধ জাগ্রত হলেই ধর্ষন ও যৌন হয়রানি বন্ধ করা সম্ভব।

একই বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান বলেন, আমরা আজ লজ্জিত কারণ একটি অস্বস্তিকর অবস্থা সামনে রেখে দাড়িয়েছি। সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও যৌন হয়রানী মহামারী রুপ ধারণ করেছে। মানুষের মানসিকতার বিপর্যয় ঘটেছে। মানবিকতার বিপর্যয় ঘটেছে।

তিনি আরও বলেন, এসব ঘটনার সুষ্ঠ তদন্ত হয়না বলেই বিচারহীনতার সংষ্কৃতি চলছে। এখন মা -বাবা তার সন্তান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমরা চাই বিচারহীনতার সংষ্কৃতি থেকে বেড়িয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হোক।মানুষের মূল্যবোধ জাগ্রত হলেই ধর্ষন ও যৌন হয়রানি বন্ধ করা সম্ভব।

সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলী ইউনুস হৃদয়ের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোল্লাহ মোহাম্মদ সাঈদ। অন্যান্যের মধ্যে বিভাগের সহযোগী অধ্যাপক শিমু দিল আফরোজ, নাজিয়াত হোসাইন চৌধুরী, আমেনা খাতুন, সাজ্জাদ বকুল প্রমুখ উপস্থিত ছিলেন। বিভাগের শতাধিক শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত হয়ে মানববন্ধন থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।