শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাবি ছাত্রীর মৃত্যু

ডেক্সরিপোর্ট:ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উখিংনু রাখাইন (১৯) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রী মারা গেছেন।তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচ(প্রথম বর্ষ) শিক্ষার্থী।

শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার মারা যায় ওই শিক্ষার্থী। তার পরিবারে পক্ষ থেকে জানা যায়।

উ খেং নু রাখাইন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। উখেংনুর বাবার নাম মংবা অং মংবা। তার বাবা কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা। উখেংনু তার একমাত্র কন্যা।

পরিবার জানায়, কয়েকদিন আগে উ খেং নু রাখাইন ক্যাম্পাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর কয়েকদিন এনাম মেডিকেলে চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হলে বাসায় চলে যান। জ্বর না সারলে শনিবার তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল ৫টার দিকে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

তার খালাতো বোন মালা রাখাই বলেন, আমার খালাতো বোন বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। সুস্থ না হওয়ায় বাড়িতে ফিরে আসেন। আজ তার শরীরের অবস্থা খারাপ হলে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উখিংনু বিশ্ববিদ্যালয়ে থাকাকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ১৮ জুলাই নিউমোনিয়া ও ডেঙ্গু রোগের কথা বলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে লাশ সৎকার করা হবে জানিয়েছেন উখিংনুর বাবা মংবা অং মংবা।