শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রাবিতে ভর্তি ফরমের ‘উচ্চমূল্য নির্ধারণ’র প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের ‘উচ্চমূল্য নির্ধারণ’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ হয়েছে। রবিবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘শিক্ষাবাণিজ্য বিরোধী শিক্ষার্থীরা’ ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৮০ টাকা। আমরা সবাই জানি, রাষ্ট্র এখন নানা সমস্যায় জর্জরিত। দেশের উত্তরবঙ্গে এখন প্রাকৃতিক দুর্যোগ চলছে। ঠিক এমন সময় প্রশাসন এমন অনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যেটা কখনো কাম্য নয়। প্রশাসনের এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যবসাবান্ধব। আজ রাকসু নেই বলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কেউ নেই। আর প্রশাসন চাই না যে রাকসু হোক, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কেউ কথা বলুক। তাই সাধারণ শিক্ষার্থীদের সচেতন হতে হবে। এরকম অমানবিক সিদ্ধন্তের এখনই লাগাম টানতে হবে। নাহলে এ বছর যেটা ২ হাজার টাকা সেটা আগামী বছর হবে ৪ হাজার টাকা। প্রশাসনকে বুঝাতে হবে শিক্ষা কোনো বাণিজ্য নয়, শিক্ষা সামাজিক অধিকার।

বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করেছে তাতে মনে হয় যে তাদের ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো অধিকার নেই। একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যদি এতো টাকা লাগে তাহলে গরিব মেধাবী শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে কিভাবে? তাই প্রশাসনের এরকম অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে দুর্বার আন্দেলন গড়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রনজু হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকি, রসায়ন বিভাগের শিক্ষার্থী সাকিল, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা ও আরেফিন মেহেদী, ম্যাটারিয়াল সায়েন্স বিভাগের শিক্ষার্থী রিদম শাহরিয়ার, বাংলা বিভাগের শিক্ষার্থী হরোপাদিত্য প্রমুখ। এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত রাজশাহী বিশ^বিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় একজন ভর্তিচ্ছুর প্রাথমিক আবেদন করতে ৫৫ ও চ‚ড়ান্ত আবেদন করতে ১৯৮০ টাকা লাগবে।