রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৮
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

শুভেচ্ছাদূত হলেন আরেফিন শুভ

বিনোদন ডেস্ক  চিত্রনায়ক আরেফিন শুভ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে বিজ্ঞাপনেও কাজ করেন। টিভি নাটকেও তার উপস্থিতি লক্ষ্য করা যায়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারেও দেখা যায় তাকে।

এবার পুরুষদের ব্যবহার্য হিমালয়া নামের এক প্রসাধনী কোম্পানির ফেশওয়াশ পণ্যের শুভেচ্ছাদূত হলেন শুভ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সময়ে যে কোনো ক্ষেত্রে নিজের একটি ছাপ ও উপস্থিতি বজায় রাখা খুবই প্রয়োজন।

অভিনয় নিয়ে সবসময়ের মতোই ব্যস্ত সময় পার করছেন আরেফিন শুভ। বর্তমানে শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন তিনি। এটির শুটিং চলছে ভারতের কয়েকটি লোকেশনে।