শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৪৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ইরানের উদ্ভাবিত করোনা টিকা ৯০ ভাগ কার্যকর

অনলাইন ডেস্ক  করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইরানের উদ্ভাবিত টিকার প্রাথমিক ফলাফলে ৯০ ভাগ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিতে (ইরনা) টিকার উদ্ভব ও বিতরণ কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়।

আলজাজিরা জানায়, ইরানের উদ্ভাবিত কোভইরান বারেকেত টিকা প্রকল্পের প্রধান মোহাম্মদ রেজা সালেহি সাক্ষাতকারে বলেন, প্রথম দফায় পরীক্ষামূলকভাবে টিকা গ্রহণকারীদের ৩৫ স্বেচ্ছাসেবককে নিরীক্ষণ করে দেখা গেছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যাশার চেয়ে উত্তমভাবে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দুই ডোজ টিকা নেয়া ৯০ ভাগ মানুষের রোগ প্রতিরোধের সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে মোট ৫৬ স্বেচ্ছাসেবককে টিকার প্রথম ডোজ দেয়া হয়। এই মাসের শুরুতেই সবার দ্বিতীয় দফার ডোজ সম্পন্ন করা হয়েছে।