মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

টেক্সাসে আগুন পোহাতে গিয়ে ৩ নাতিসহ নানি নিহত

অনলাইন ডেস্ক  ভয়াবহ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হোস্টন শহরতলিতে এক বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে তিন নাতি-নাতনিসহ এক বৃদ্ধা নিহত হয়েছেন।

প্রচণ্ড তুষারপাতের কারণে বেশ কয়েক দিন ধরেই বিদ্যুৎ নেই এলাকাটিতে। এ অবস্থায় ভিয়েতনামের বংশোদ্ভূত জেকি ফাম এনগোয়েনের মেয়ে তার তিন সন্তানকে বৃদ্ধার কাছে রেখে যান। খবর সিএনএনের।

এ সময় আগুন পোহাতে গিয়ে বাড়িটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে নাতনি অলিভিয়া (১১), নাতি এডিশন (৮) এবং নাতনি কোকোসহ (৫) ওই বৃদ্ধা পুড়ে মারা যান।

সেখানকার তাপমাত্রা হিমাংকের নিচে থাকায় পানি জমে যাওয়ায় এবং ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।