মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কাসেম সোলাইমানির নামে ক্ষেপণাস্ত্রবাহী রণতরী চালু করছে ইরান

অনলাইন ডেস্ক  মার্কিন হামলায় নিহত লে. জেনারেল কাসেম সোলাইমানির নামে ক্ষেপণাস্ত্রবাহী রণতরী শিগগিরই উদ্বোধন করছে ইরান।

ফার্সি ১৪০০ সালে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম ওই রণতরী উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি। খবর তাসনিম নিউজের।

আগামী ২০ মার্চ ফার্সি ১৩৯৯ সালের সমাপ্তি হবে এবং রোববার থেকে ১৪০০ সাল শুরু হবে। আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি টেলিভিশনের এক টকশোতে এ কথা বলেন।

তিনি বলেন, তার বাহিনী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এই রণতরী নির্মাণ করছে।

অ্যাডমিরাল তাংসিরি বলেন, রণতরীটি ৪৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এই রণতরী থেকে ‘ভূমি থেকে ভূমিতে’, ‘ভূমি থেকে আকাশে’ এবং ‘আকাশ থেকে ভূমিতে’ নিক্ষেপযোগ্য নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। এর ফলে ইরানের নৌবাহিনীর রণসক্ষমতা বহুগুণে বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

অ্যাডমিরাল তাংসিরি বলেন, ফার্সি ১৪০০ সালে এ ধরনের তিনটি জাহাজ আইআরজিসির নৌবাহিনীতে যুক্ত হবে। এগুলোর একটির নাম দেয়া হবে ‘আবু মাহদি আল-মুহান্দিস’।

২০২০ সালের ৩ জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা।

ওই হামলায় কাসেম সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ ১০ জন নিহত হন।