মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:০২
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিসরে বৈঠকে বসছেন হামাসপ্রধান

অনলাইন ডেস্ক  হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি আরও সংহত করে গাজা, পশ্চিম জেরুজালেম, আল-আকসা, শেখ জাররাহ এলাকায় স্থায়ী শান্তি ফেরাতে বৈঠকের আয়োজন করেছে মিসর। খবর আলজাজিরার।

মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত এ বৈঠকে হামাসপ্রধান ইসমাইল হানিয়া ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি অংশ নিচ্ছেন। তবে কবে, কোথায় ত্রিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হবে তা জানায়নি মিসর। খবর আলজাজিরার।

তবে হামাস ও ইসরাইলি নেতাদের বৈঠক ঘিরে কায়রোজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এরই মধ্যে রোববার কায়রো পৌঁছেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। সেখানে গিয়েই তিনি উচ্ছ্বাস প্রকাশ করে টুইটও করেছেন।

টুইটবার্তায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী লেখেন— প্রায় ১৩ বছর পর কায়রো সফরে এসেছি। সফরে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আমরা হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা পুনর্নির্মাণে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। পাশাপাশি হামাসের জিম্মায় থাকায় ইসরাইলি বন্দিদের মুক্তির ব্যাপারেও আলোচনা হবে।

হামাস ও ইসরাইলের যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল। এর আগে রোববার গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আরও দৃঢ় করতে বৈঠক করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল।