সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪২
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন সেই আলাপন

অনলাইন ডেস্ক  ভারত সরকারের পক্ষ থেকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়ে পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে নতুন কৌশল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার দুপুরে ‘নরম’ মোদি সরকারকে বার্তা দেয়ার কয়েক ঘণ্টা পরই বড় চাল দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, ইতিমধ্যে অবসর নিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল (১ জুন) থেকে তিন বছরের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা থাকবেন তিনি। নয়া মুখ্যসচিব হচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী। আর স্বরাষ্ট্র দফতরের সচিব হচ্ছেন বি পি গোপালিকা। খবর হিন্দুস্তান টাইমসের।

সোমবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠকে রীতিমতো ক্ষুব্ধ মমতা জানান, রাজ্যের আবেদনের পর বিকাল ৫টার কিছুটা আগে কেন্দ্রের পক্ষ থেকে আলাপনকে চিঠি পাঠানো হয়। আগামীকাল সকাল ১০টার মধ্যে আলাপনকে নর্থ ব্লকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু কী কারণে ডাকা হয়েছে, সে বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা তার চিঠির কোনও জবাব দেওয়া হয়নি।

মমতা বলেন, বিজেপির আমলে আমলারা অসহায়। তাদের সম্পর্কে আমার উচ্চধারণা আছে। যা বলা হবে, তা তারা করতে বাধ্য নন। অনেক হয়েছে, আমি আমলাদের পাশে রয়েছি। এটা আমলাদের অপমান। ওরা খালি ভাষণ দিচ্ছেন, আর আমলারা রেশন সরবরাহ করবেন।

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা হারতে জানে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও আমার চিঠির উত্তর দিতে পারেননি। আলাপন বন্দ্যোপাধ্যায় আজ অবসর নিয়েছেন। আমলাতন্ত্রকে বাঁচিয়ে দিয়েছেন। এটা হওয়া উচিত নয়। এই জন্য সংবিধানে লক্ষ্মণরেখা টানা আছে। আলোচনা ছাড়া এটা সম্ভব নয়। সুপ্রিম কোর্টেরও নির্দেশ আছে।

আলাপনকে কেন্দ্রীয় সরকারের বদলির সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এটা দুর্ভাগ্যজনক। আমি এটা কখনই মানব না। আমাদের আলাপনকে চাই। তিনি অবসর নিচ্ছিলেন। আমরা তাকে রাজ্যের প্রয়োজনে রেখেছি।