মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১৮
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

মহামারির কারণে ৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

অনলাইন ডেস্ক  করোনাভাইরাস মহামারির কারণে ৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা।

চলতি জুন মাস থেকে টানা তিন মাস বেতন হাতে পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা।

চলমান করোনা মহামারি মোকাবিলায় কাজ করা দেশটির সম্মুখ যোদ্ধা ও সাধারণ মালয়েশীয় নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের মাসিক বেতন না নিলেও এই টাকা দেশটির রাষ্ট্রীয় কোষাগারে পড়ে থাকবে না। বরং করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে তা মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ট্রাস্ট ফান্ডে বেতনের পুরো টাকাই প্রদান করা হবে।

মহামারি মোকাবিলায় সরকারের অর্থিক সহায়তা নিয়ে সোমবার দেওয়া এক বিশেষ ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বের মতো বিপর্যস্ত মালয়েশিয়াও। তবে মহামারি মোকাবিলায় সবার নিজ নিজ অবস্থান থেকে চালানো প্রচেষ্টার প্রশংসা করে মহিউদ্দিন ইয়াসিন বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে সরকার ও সামাজিক ভাবে সবার এক সঙ্গে এগিয়ে যেতে হবে।

দেশের সবাইকে করোনা বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা মহামারি শিগগিরই শেষ হোক, এটাই প্রার্থনা করি। সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা সকলের প্রতি শক্ত থাকার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার (১ জুন) নতুন করে ৭ হাজার ১০৫ জন সংক্রমিত রোগী নিয়ে মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৪৬২ জন। এ ছাড়া সোবার পর্যন্ত দেশটিতে মৃত্যুবরন করেছেন মোট ২,৭৯৬ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৩৮ জন।