রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

উগান্ডায় মন্ত্রীর গাড়িতে গুলি, নিহত ২

অনলাইন ডেস্ক  উগান্ডায় এক প্রভাবশালী মন্ত্রীর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর হামলায় মারা গেছেন তার সঙ্গে থাকা তার মেয়ে ও গাড়িচালক। গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন ওই মন্ত্রী। তাকে হত্যার জন্যই এই হামলা চালানো হয়েছিল বলে জানা যায়।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গত মঙ্গলবার কিয়াসাসির কাম্পালা শহরতলিতে উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে গুলিবর্ষণ করে মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্লাভিয়া বলেন, জেনারেল কাতুম্বা ওয়ামালার ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা। হামলার পর তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রীর মেয়ে এবং গাড়িচালক ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।