শনিবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩৭
শিরোনাম :
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গঙ্গা নদীতে ভাসমান বাক্স থেকে নবজাতক উদ্ধার

অনলাইন ডেস্ক  ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজীপুরে গঙ্গা নদী থেকে সদ্যোজাত এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মাত্র ৩ সপ্তাহ বয়সী এই শিশুটি নদীতে ভাসতে থাকা একটি কাঠের বাক্সের মধ্যে ছিল। তাকে উদ্ধার করেন স্থানীয় মাঝি গুল্লু চৌধুরী। বিবিসির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার গঙ্গায় একটি কাঠের বাক্স ভাসতে দেখেন মাঝি গুল্লু চৌধুরী। সেটি থেকে কান্নার শব্দ আসছিল। তা শুনে বাক্স খুলে দেখেন ভেতরে সদ্যোজাত এক কন্যাশিশু।

মাঝি গুল্লু চৌধুরী বলেন, শিশুকন্যাটিকে উপহার দিয়েছে গঙ্গা নদী। তাই এটিকে বড় করতে চাই। যে বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে সেটিতে হিন্দু দেব-দেবীদের ছবি লাগানোসহ শিশুর রাশিফলও ছিল। সেখানে জন্ম তারিখও উল্লেখ করা ছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শিশু কল্যাণ কর্মকর্তাদের মাধ্যমে শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন কার কাছে থাকবে তা এখনো নির্ধারিত হয়নি। ঘটনার তদন্ত চলছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, নবজাতকের শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং তার বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে।

এদিকে, শিশুটিকে উদ্ধার করা মাঝির প্রশংসা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, নবজাতকের সকল দায়িত্ব নেবে রাজ্য সরকার। আর মাঝি সকল সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।