রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি সম্পদ মন্ত্রণালয়ে জরুরী বৈঠক

ডেস্করিপোর্ট  ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি সম্পদ মন্ত্রণালয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮জুলাই) সকালে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দপ্তরের মিনি কনফারেন্স রুমে বৈঠক শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি জানান, অপরিকল্পিত নগরায়ণ, দূষিত শিল্পবর্জ্য,অবৈধ দখল এবং খালসমূহে স্থানীয়দের ফেলা আবর্জনায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়। জলাবদ্ধতা দূরকল্পে প্রকল্প এলাকার পাশাপাশি প্রকল্প এলাকার বাহিরে পূর্ব লালপুর ও পূর্ব ইসদাইরে ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন ২টি লো-লিফট পাম্প স্থাপন হয়েছে। ফতুল্লা এলাকার খালসমূহে খননকাজ চলমান আছে।

জলাবদ্ধতা নিরসনে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ড্রেনেজ ব্যবস্থাপনার দৃশ্যমান উন্নয়ন হবে। প্রকল্পাধীন এলাকার জলাবদ্ধতা নিরসনে সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত আছে। যেকোন প্রতিবন্ধকতা দূর করতে আন্তরিকভাবে নির্দেশনা ও নজরদারি করা হচ্ছে।

এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, প্রকল্প পরিচালক রণেন্দ্র শংকর, ১৯ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটালিয়নের লে.কর্নেল মো: তাকবীম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে অত্র এলাকার জলাবদ্ধতা সমস্যা নিরসনকল্পে মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন করেছিলেন। জুন ২০২০ সময়সীমা নিয়ে প্রকল্প বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক হয়। নকশা পরিবর্তন, নতুন আইটেম যুক্ত হওয়ায় প্রকল্প মেয়াদ ৩ বছর বৃদ্ধি এবং প্রকল্প ব্যয় ৫৫৮১৯.৭৯ লক্ষ টাকা থেকে বেড়ে ১২৯৯৯১.১৭ লক্ষ টাকা নির্ধারণ করা হয়।