মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পাহাড় থেকে ধেয়ে আসা শিলাখণ্ডের আঘাতে ৯ পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক  ভারতের হিমাচল প্রদেশের স্যাঙ্গলা উপত্যকায় পাহাড় থেকে শিলাখণ্ড ধেয়ে এসে মারাত্মক আঘাত হেনেছে। এতে অন্তত ৯ পর্যটকের প্রাণহানি ঘটেছে। আজ রবিবার (২৫ জুলাই) স্যাঙ্গলা উপত্যকার পাহাড়ে ভয়াবহ ভূমিধসে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, স্যাঙ্গলা উপত্যকায় পাহাড়ে ভয়াবহ ভূমিধসের সময় শিলাখণ্ড ছুটে এসে একটি সেতুতে আঘাত করলে অন্তত ৯ পর্যটক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড়ের ওপর থেকে বিশালাকারের বেশ কয়েকটি শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে ধেয়ে এসে একটি সেতুতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই সেতুটির একটি অংশ নদীতে ভেঙে পড়ে।

স্থানীয় পুলিশ সুপার সাজু রাম রানা জানান, হতাহতদের সবাই পর্যটক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

हिमाचल प्रदेश के किन्नौर में भूस्खलन से हुआ हादसा अत्यंत दुखद है। इसमें जान गंवाने वाले लोगों के परिजनों के प्रति मेरी हार्दिक संवेदनाएं। दुर्घटना में घायल हुए लोगों के इलाज की पूरी व्यवस्था की जा रही है। मैं उनके शीघ्र स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi

— PMO India (@PMOIndia) July 25, 2021

এদিকে, স্থানীয় আবহাওয়া অধিদফতরের সতর্কতায় বলা হয়েছে, আগামী কয়েকদিন ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশে ভূমিধস হতে পারে।