শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩৯
শিরোনাম :
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার সেনা নিহত

অনলাইন ডেস্ক  সিরিয়ার হোমসে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় সিরিয়ার এক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার এ তথ্য জানায় সিরিয়ার গণমাধ্যম সানা।

খবরে বলা হয়, ইসরাইলের বিমান হামলায় হোমসের পালমিরা এলাকায় সিরিয়ান আরব বাহিনীর এক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আল-তানফ এলাকা থেকে এ হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, একটি কমিউনিকেশন টাওয়ার ও এর আশপাশের এলাকা ছিল হামলার লক্ষ্য।

এ নিয়ে চলতি সপ্তাহে ইসরাইল সিরিয়ার হোমস প্রদেশে দ্বিতীয় দফায় বিমান হামলা চালাল।

এর আগে গত শুক্রবার সিরিয়ার হোমস প্রদেশের টি-৪ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট ১২টি ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ধ্বংস করতে সক্ষম হয়।

ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, বুধবার রাতে এ হামলা চালানো হয়।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস, হিজবুল্লাহ ও সিরিয়ার সমন্বয়ে গঠিত যৌথ অপারেশন্স কার্যালয় থেকে সতর্ক করে দেওয়া হয় যে, তারা বিমান হামলার কঠোর জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।