বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আফগানিস্তানে শিয়া-সুন্নি ঐক্যের বিকল্প নেই: ইরান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের কান্দাহারে একটি শিয়া মসজিদে আত্মাঘাতী বোমা হামলার নিন্দা জানিয়ে ইরান।

এক বিবৃতিতে ইরান বলেছে, এ ধরনের মানবতাবিরোধী ষড়যন্ত্র শিয়া-সুন্নি সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তাসনিম নিউজের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে মুসলিমবিরোধী তৎপরতা নিয়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসলামের নামে যে চরমপন্থা ও সহিংসতা চালানো হচ্ছে তা এড়াতে মুসলমানদের মধ্যে ঐক্য জোরদার করতে হবে।

এ হামলার মধ্যদিয়ে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের ধর্মীয় কেন্দ্রগুলো রক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আবারও ফুটে উঠেছে।

শুক্রবার জুমা নামাজের সময় কান্দাহারের বিবি ফাতিমা মসজিদে ভয়াবহ বোমার বিস্ফোরণ ঘটে। এতে ৬০ জন মুসল্লি নিহত ও বহু আহত হয়েছেন।

বর্বরোচিত এই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসীগোষ্ঠী আইএস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন সন্ত্রাসীর মধ্যে একজন মসজিদের প্রবেশ পথে আত্মঘাতী বোমা হামলা চালায়। অন্য দুই সন্ত্রাসী মসজিদের ভেতরে বোমার বিস্ফোরণ ঘটায়।

এর আগে, গত সপ্তাহে কুন্দুজ শহরের খানাবাদ এলাকার একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। ওই হামলায় ৫০ জনের বেশি মুসল্লি নিহত হন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস হামলার দায়িত্ব স্বীকার করেছে।