বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:০১
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

মার্কিন ড্রোন হামলায় নিহত আফগান পরিবারকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে আইএসের হামলার জবাবে ড্রোন হামলা করে মার্কিন বাহিনী। কিন্তু সন্দেহভাজন হামলাকারীর উদ্দেশ্যে করা সেই হামলায় প্রাণ হারায় ১০ আফগান। তাদের পরিবারকে এবার সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বিবৃতিতে পেন্টাগন জানায়, এসব পরিবারের যেসব সদস্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের নেওয়ার জন্য কাজ করা হবে। একই সঙ্গে ‘এক্স-গ্রাশিয়া কন্ডোলেন্স পেমেন্ট’র আওতায় দেওয়া হবে আর্থিক সহায়তা।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ড্রোন হামলায় শিশুসহ বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার সঙ্গে সঙ্গেই খবর প্রকাশিত হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় একটি ভবনের আঙিনায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা একটি গাড়ির ধ্বংসাবশেষ। পরে পেন্টাগন বলেছিল, এটি একটি ‘মর্মান্তিক ভুল’ হয়েছে। তবে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ড আফগানিস্তানে মার্কিন সন্ত্রাসবিরোধী হামলার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে।

প্রসঙ্গত, ইসলামিক স্টেটের আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন মার্কিন সেনা এবং অসংখ্য আফগান নাগরিক নিহতের তিন দিন পর এই হামলা করে যুক্তরাষ্ট্র।