বৃহস্পতিবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫৬
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

রাজারহাটে আগুনে ঘর বাড়ি পুড়ে ছাই, সর্বশান্ত একটি পরিবার

মোঃমাসুদ রানা রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি  রাজারহাট উপজেলার নাজিঁম খান ইউনিয়নের সোমনারায়ন, কুটিপাড়া গ্রামের আব্দুল মোন্নাফের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

গত শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার নাজিঁম খান ইউনিয়নের সোমনারায়ন কুটিপাড়া গ্রামের আব্দুল মোন্নাফের বাড়িতে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরিবার ও স্হানীয় সুত্রে জানা যায় ঘরে থাকা ধান চাউল আসবাবপত্র এবং গোয়াল ঘরে থাকা কয়েকটি গরু সহ বিপুল পরিমাণ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় অক্ষত অবস্থায় একটি কোরআন শরীফ উদ্ধার করা হয়।কোরআন শরীফ উদ্ধার করেন নাজিঁম খা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃআবেদুর রহমান রানা।আরোও জানা যায় এলাকাবাসীর প্রাণপন চেষ্টায় গোয়াল ঘরে থাকা চারটি গরু নিরাপদ ভাবে রক্ষা করা সম্ভব হয়েছে।

রাইচ কুকার বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা, ঘটে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা পরে রাজারহাট উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে পুড়ে ছাই হওয়া পরিবারের খোঁজ খবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করতে ছুটে যান রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।
তিনি ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সরকারীভাবে সহযোগীতার আশ্বাস দেন।

উল্লেখ্য অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক হবে বলে জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।