সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক  দক্ষিণ-পূর্ব চীনের পার্বত্য এলাকায় দেশটির বেসরকারি বিমান পরিবহণ সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

১৩৩ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমানটি সোমবার সকালের দিকে দেশটির গুয়াংশি অঞ্চলের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। খবর সিসিটিভির।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে— এ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।