মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:১৩
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

স্পেনে ‘ভয়ঙ্কর’ শিলাবৃষ্টি, হতাহত ৫০

অনলাইন ডেস্ক  স্পেনের আকাশে ভয়ঙ্কর শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। বিশাল আকৃতির শিলার আঘাতে ২০ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন। একেকটি শিলার ব্যাস ছিল ৪ ইঞ্চি পর্যন্ত।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের কাতালোনিয়ার জিরোনা অঞ্চলে আঘাত হানে ভয়াবহ এ শিলাবৃষ্টি। মাত্র ১০ মিনিটের শিলাবৃষ্টিতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

এ ছাড়া বিশাল আকৃতির শিলার আঘাতে অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যুৎ সংযোগও।

২০০২ সালের পর এটিই অঞ্চলটিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা। একে ট্র্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট।