বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৯
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ডেক্সরিপোর্ট  নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা। এছাড়া টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের

দলের ২১তম কাউন্সিলের নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম সম্মেলনের শেষ দিনে এ সিদ্ধান্ত আসে। এ সময় এখানে উপস্থিত ছিলেন সাড়ে ৭ হাজারের বেশি কাউন্সিলর।

সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন মতিন খসরু। সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য।

আর সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে, সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, সোনার বাংলা গড়তে, দলকে সুসংগঠিত করার বিকল্প নেই।