মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দুই সিটিতে আ’লীগের নির্বাচন পরিচালনার দায়িত্বে,উত্তরে তোফায়েল দক্ষিণে আমু

ডেক্সরিপোর্ট  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও দক্ষিণে আমির হোসেন আমুকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

উত্তর সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব থাকছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণ কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

শুক্রবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এই দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন। এ নির্বাচনে সব কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন বর্ষীয়ান এই দুই নেতা।

বৈঠক সূত্রে জানা যায়, কমিটিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দুই সভাপতি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। দুই সিটির মেয়র পদে নৌকার প্রার্থী ও কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সংখ্যা এখনও চূড়ান্ত করা হয়নি। কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যারা কাজ করতে আগ্রহী, তাদের অন্তর্ভুক্ত করা হবে দুই কমিটিতে। আজকের (শুক্রবার) মধ্যে কমিটি চূড়ান্ত করে শনিবার (৪ জানুয়ারি) গণভবনে অনুষ্ঠিত যৌথসভায় উপস্থাপন করা হবে।