বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ফুলবাড়ীতে” মরহুম শামসুল হক সরকার স্মৃতি টুর্নামেন্ট এর উদ্বোধন

মোঃমোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোনালী অতীতের পরম্পরা গতিশীল রাখতে আধুনিক ফুলবাড়ী গঠনের ভিত রচনাকারী ফুলবাড়ী বাসীর প্রাণের নেতা মরহুম শামসুল হক সরকার স্মরণে তাঁর ছেলে ফুুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী সরকারের পৃষ্ঠ্যপোষকতায় মরহুমের পরিবার বর্গের আয়োজনে “মরহুম শামসুল হক সরকার স্মৃতি ব্যাড মিন্টন,হা-ডু-ডু ও ভলিবল টুর্নামেন্ট ২০২০ইং”এর শুভ উদ্বোনধন করা হয়েছে।

১২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় উপজেলা সদরের কাচারী মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মরহুমের স্ত্রী মোছাঃ সালেহা বেগম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাছুমা আরেফিন। অতিথি খন্দকার ফুয়াদ রুহানী, অফিসার ইনচার্জ,ফুলবাড়ী থানা।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ ছদরেজ্জামান সরকার সদস্য, উপজেলা আ’লীগ, আলহাজ্ব ডাঃ মোঃ শাহাদত হোসেন সাবেক পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ, আলহাজ্ব মোঃ আমীর হোসেন সদস্য,উপজেলা আ’লীগ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী খন্দকার সাবেক সুপারিন্টেনডেন্ট, ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসা।

টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ আবু বকর সিদ্দিক মিলন সাধারণ সম্পাদক যুবলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা।

সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান সাবেক কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও চেয়ারম্যান বি আর ডি বি।আরো উপস্থিত ছিলেন,খয়বর আলী মিয়া চেয়ারম্যান ৪ নং বড়ভিটা ইউপি,লুৎফর রহমান বাবু চেয়ারম্যান ভাঙ্গামোর ইউপি, মাহাবুবুর রহমান সরকার লিটু সভাপতি উপজেলা প্রেস ক্লাব ফুলবাড়ী প্রমূখ

উদ্বোধনী খেলায় হা-ডু-ডু তে ভাঙ্গামোড় দল বনাম দাসিয়ার ছড়া দল,ব্যাডমিন্টনে রংপুর দল বনাম নাগেশ্বরী দল এবং ভলিবলে গেটের বাজার দল বনাম ভাঙ্গামোড় দল পরস্পরের মোকাবিলা করে।সকল খেলা উপভোগের জন্য বিপুল সংখ্যক দর্শকের উপস্হিতিতে মুখরিত ছিল কাচারী মাঠ প্রাঙ্গণ।