রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট

অনলাইন ডেস্ক  মহামারি করোনায় অসহায়দের মাঝে অর্থ দানের জন্য নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। তার এই ব্যাটটির সর্বোচ্চ দাম উঠল ২০ লাখ টাকা।

যিনি ব্যাটটি কিনতে চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি। তার নাম রাজ। তবে পেমেন্ট পাওয়ার পর, আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে জানিয়েছেন নিলাম পরিচালনাকারী কর্তৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) বিকালেই ফেসবুকে অকশন ফর অ্যাকশন নামক পেইজে ব্যাটটি নিলামে তোলা হয়। ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয় ৫ লাখ টাকা। বাংলাদেশ সময় রাত দশটায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনলাইনে নিলাম পরিচালনা করে অকশন ফর অ্যাকশন কর্তৃপক্ষ। সাকিব আল হাসান নিজে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত ছিলেন। রাত সোয়া ১১টায় নিলাম শেষ হয়।

ব্যাট নিয়ে সাকিব আল হাসান বলেছেন, ‘মানুষের জীবনের মূল্যের চেয়ে নিশ্চয়ই ব্যাটের মূল্য বেশি না। মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারব বলে ভালো লাগছে। সম্পূর্ণ টাকাই করোনা মোকাবেলার জন্য ব্যয় করা হবে।’

করোনা ভাইরাস মোকাবেলার জন্য ২০১৯ বিশ্বকাপে খেলা নিজের প্রিয় ব্যাট নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সাকিব তার ব্যাটটি নিলামে তোলার কথা তুলে ধরেন।

করোনায় মোকাবেলার জন্য সাকিব আল হাসান একটি ফাউন্ডেশন চালু করেছেন। তার নাম সাকিব আল হাসান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমেই সাকিব অর্থ সংগ্রহ করছেন। তিনি সকলকে ফাউন্ডেশনে অর্থ দেয়ার জন্য অনুরোধ করেছেন। ফাউন্ডেশনের তহবিলে যত টাকা জমা হবে তার সবই মানুষের কল্যাণের জন্য ব্যয় করা হবে।