শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৭
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের অভিনন্দন জানাল ইংল্যান্ডের স্কুল শিক্ষার্থীরা

স্পোর্টসডেস্ক:বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের ইংল্যান্ডের স্কুল শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে নামার সময় স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-সাইফউদ্দিনদের অভিনন্দন জানান।

ভারত-শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার ম্যাচ হবে ইংল্যান্ডের হ্যাডিংলি লিডস ও ম্যানচেস্টারের। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে। নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে আগ্রহ দেখাননি ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাসের (এমসিসি) সদস্যরা। তাদের জন্য টিকিট বরাদ্ধ থাকলেও পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখতে আগ্রহ দেখাননি।
লর্ডসের গ্যালারি যাতে ফাঁকা না থাকে সেজন্য বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ২৫০টি টিকিট ইংল্যান্ডের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরর মাঝে বিনামূল্যে বিতরণ করে এমসিসি। আর এই সুযোগ কাজে লাগিয়ে গ্যালারিতে উপস্থিত হয়েছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। তারা মাঠে এসে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার খেলা উপভোগ করেন।
গ্যালারিতে বসেই মাঠের ক্রিকেটারদের উৎসাহ যোগান খুদে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সুভেচ্ছ বিনিময় করতে দেখা যায় বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমদের।