শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৩১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

সিলেটে এ মাসেই শুরু হচ্ছে ফ্রি ওয়াইফাই জোনের কাজঃ ১৬২ এলাকায় পাওয়া যাবে ফ্রি ওয়াইফাই সুবিধা!

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ ১৬২ এলাকায় ফ্রি ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে।সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ ‘গড়ার প্রতিশ্রুতি হিসেবে সিলেট নগরীতে আধুনিক সকল সুযোগ-সুবিধা  দিয়ে পূর্নাঙ্গ ডিজিটাল সিলেট শহর তৈরীর কাজ শুরু হচ্ছে।
জানা গেছে  এ মাসেই  শুরু হওয়া ফ্রি ওয়াইফাই জোনের কাজ শেষ হবে আগামী  নভেম্বর মাসের মধ্যে। এ প্রকল্পের কাজ শেষ হলে সিলেট নগরবাসী ও দেশি-বিদেশি পর্যটকরা বিনা মূল্যে  ওয়াইফাই সুবিধা ভোগ করতে পারবেন।
ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ ৬২ এলাকায় প্রথমে  এই সুবিধা পাওয়া যাবে। সিলেট নগরবাসীসহ দেশি-বিদেশি পর্যটকরাও বিনামূল্যের এ সুবিধা ভোগ করতে পারবেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, সিলেট সিটি করপোরেশন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও প্রকৌশল বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। শুরুর দিকে ৬২টি ওয়াইফাই জোন স্থাপন করা হবে। গঠিত কমিটি তা দেখাভালের দায়িত্বে থাকবে। এই কমিটি পর্যালোচনা করে নির্দিষ্ট সময়ের পর পুরো সিলেট নগরী ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনবে বলে জানা গেছে।
ইতোমধ্যে ওয়াইফাই জোন স্থাপনের কার্যাদেশ হয়ে গেছে। চলতি জুলাই মাসেই কাজ শুরু হবে।ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের উপ-পরিচালক সুত্রে জানা গেছে, প্রথমে নগরীর ৬২টি এলাকায় বিনামূল্যে ওয়াইফাই সুবিধা চালু হবে।প্রকল্পের কাজ শেষ হলে প্রথম বছর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তা দেখভাল করবে। পরবর্তীতে সিলেট সিটি করপোরেশন এগুলো তদারকি করবে।
সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সার্কিট-হাউস জালালাবাদ পার্ক এলাকায় ৩টি, ক্বিন ব্রিজের দুই প্রান্তে ৬টি, রেলওয়ে স্টেশনে ৪টি, বাস টার্মিনালে ৩টি, কদমতলী পয়েন্ট ও সংলগ্ন এলাকায় ৫টি, হুমায়ুন রশীদ চত্বরে ৩টি, আলমপুর পাসপোর্ট অফিস এলাকায় ২টি, বিভাগীয় কমিশনার কার্যালয় এলাকায় ৩টি, সিলেট শিক্ষাবোর্ডে ২টি, উপশহর রোজভিউ পয়েন্টে ২টি, শহাজালাল উপশহর ই-বøক ও বি-বøকে ১টি করে ২টি, টিলাগড় পয়েন্টে ৩টি, এমসি কলেজ এলাকায় ২টি, শাহী ঈদগাহ এলাকায় ৩টি, কুমারপাড়া এলাকায় ৩টি, কুমারপাড়া সড়কে ২টি, দক্ষিণ বালুচরে ১টি,চৌকিদেখিতে ১টি, আম্বরখানা পয়েন্টে ৪টি, দরগা গেইটে ২টি, চৌহাট্টায় ৩টি, জিন্দাবাজারে ৪টি, বন্দরবাজার ফুটওভার ব্রিজ এলাকায় ৩টি, হাসান মার্কেট এলাকায় ৫টি, সুরমা ভ্যালি রেস্ট হাউস এলাকায় ২টি,টিচার্স ট্রেনিং কলেজে ১টি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ১টি এক্সেস পয়েন্ট থাকবে।
এছাড়াও সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে ২টি, মিরাবাজার সড়কে ১টি, রায়নগর এলাকায় ১টি, সোবহানীঘাট পুলিশ স্টেশন এলাকায় ২টি, ধোপাদিঘীরপাড় বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানে ১টি, বন্দরবাজার জামে মসজিদ এলাকায় ২টি, নয়াসড়ক পয়েন্ট ও সংলগ্ন এলাকায় ৪টি, কাজীটুলা এলাকায় ২টি, চৌহাট্টা সড়কে ৩টি, হাউজিং এস্টেট সড়কে ১টি, সুবিদবাজারে ১টি, মিরের ময়দানে ১টি, পুলিশ লাইন সড়কে ১টি, রিকাবীবাজার জেলা স্টেডিয়ামে ২টি, মদন মোহন কলেজ এলাকায় ১টি, কাজিরবাজার সেতু এলাকায় ১টি, কাজিরবাজার সড়কে ২টি, খোজারখলা সিলেট টেকনিক্যাল কলেজ এলাকায় ১টি, বাগবাড়ি ওয়াপদা মহল্লা এলাকায় ১টি, মির্জাজাঙ্গাল সড়ক এলাকায় ২টি, পাঁচ ভাই রেস্টুরেন্ট এলাকায় ১টি, খুলিয়াপাড়া এলাকায় ১টি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি এলাকায় ১টি, তালতলা হোটেল গুলশান এলাকায় ১টি,পাঠানটুলায় ১টি, মদিনা মার্কেট পয়েন্টে ২টি, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে ২টি এবং ওসমানী মেডিকেল কলেজ এলাকায় ১টি এক্সেস পয়েন্ট থাকবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, এসব এক্সেস পয়েন্টের প্রতিটিতে একসঙ্গে ৫০০ জন যুক্ত থাকতে পারবেন। এরমধ্যে একসঙ্গে ১০০ জন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিটি এক্সেস পয়েন্টের চতুর্দিকে ১০০ মিটার এলাকায় ব্যান্ডউইথ থাকবে ১০ মেগাবাইট সেকেন্ড।
প্রকল্প সংশ্লিষ্টরা আরো জানিয়েছে, ফ্রি ওয়াইফাই ব্যবহারকারীদের সব তথ্য জমা থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটাবেজে।নিরাপত্তার স্বার্থে বিনামূল্যে ওয়াইফাই সুবিধাভোগ করতে হলে প্রত্যেককে মোবাইল ফোন নম্বর দিয়ে যুক্ত হতে হবে। যুক্ত হওয়ার প্রথম ধাপে মোবাইল বা ল্যাপটপে নিজের নাম, মোবাইল নম্বর দিতে হবে। ফিরতি এসএমএসে একটি কোড আসবে। সেই কোড ইনপুট করলেই লগইন সম্পন্ন হবে। ফিল্টারিং করা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা।