ডেক্সরিপোর্ট:ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উখিংনু রাখাইন (১৯) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রী মারা গেছেন।তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচ(প্রথম বর্ষ) শিক্ষার্থী।
শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার মারা যায় ওই শিক্ষার্থী। তার পরিবারে পক্ষ থেকে জানা যায়।
উ খেং নু রাখাইন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। উখেংনুর বাবার নাম মংবা অং মংবা। তার বাবা কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা। উখেংনু তার একমাত্র কন্যা।
পরিবার জানায়, কয়েকদিন আগে উ খেং নু রাখাইন ক্যাম্পাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর কয়েকদিন এনাম মেডিকেলে চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হলে বাসায় চলে যান। জ্বর না সারলে শনিবার তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল ৫টার দিকে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
তার খালাতো বোন মালা রাখাই বলেন, আমার খালাতো বোন বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। সুস্থ না হওয়ায় বাড়িতে ফিরে আসেন। আজ তার শরীরের অবস্থা খারাপ হলে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উখিংনু বিশ্ববিদ্যালয়ে থাকাকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ১৮ জুলাই নিউমোনিয়া ও ডেঙ্গু রোগের কথা বলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে লাশ সৎকার করা হবে জানিয়েছেন উখিংনুর বাবা মংবা অং মংবা।