শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৪৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

নীলক্ষেত ও তিতুমীর কলেজ মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেক্সরিপোর্ট  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের সব পরীক্ষা স্থগিতের ঘোষণায় বিক্ষোভ করেছে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা।মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নীলক্ষেত মোড় ও তিতুমীর কলেজের সামনের রাস্তা অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন। এক ঘণ্টা বিক্ষোভের পর রাত ১০ টায় আন্দোলন স্থগিত করেন তারা। এ সময় বুধবার সকাল ৯টা থেকে ফের আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে সন্ধ্যা ৭টায় অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। গত সোমবার শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আজ সন্ধ্যায় কলেজের অধ্যক্ষদের সাথে আলোচনা করে অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নীলক্ষেত ও তিতুমীর কলেজ মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনরত ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর সুমী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক আমাদের পরীক্ষা চলছিলো। সকাল ৯টায় আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিলো। আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু পরীক্ষার টেবিলে আমরা শুনি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। হঠাৎ এ ধরনের ঘোষণায় আমরা বিপাকে পড়ে গিয়েছি। আমাদের অনেকেই পরীক্ষার চলবে এমন ঘোষণায় বাড়ি থেকে ঢাকায় চলে আসে। ঢাকায় আসার পর তাদের বাসা নেওয়া, ফরম ফিলআপ এবং ভর্তি হওয়া পর্যন্ত বিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সিদ্ধান্তে আমরা হতাশ এবং ক্ষতিগ্রস্ত হয়েছি।

সেজনজটে পড়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা এমনিতে সেশনজটে পড়েছি। আমাদের ভোগান্তির শেষ নেই। আমাদের পরীক্ষা নিচ্ছে না, ক্যাম্পাস বন্ধ করে রাখা হয়েছে, এটা যৌক্তিক কোন বিষয় না। করোনাকালীন সময়ে সবকিছু চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না।’

এসময় তারা পরীক্ষা নেওয়ার দাবি ও শিক্ষার্থীদের জন্য হল খুলে দিতে হবে এসব স্লোগান দিতে থাকে।

আন্দোলনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ও কলেজের অধ্যক্ষদের সাথে আলোচনা করে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।