বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৩১
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

অলিম্পিকে মশাল ধরবেন ১১৮ বছরের তানাকা

স্পোর্টস ডেস্ক  আধুনিক অলিম্পিকের সমবয়সী তিনি। ১১৮ বছর বয়স। অলিম্পিকের মশাল ধরতে যাওয়া সবচেয়ে বেশি বয়সী মানুষ হতে যাচ্ছেন কানে তানাকা নামের এই জাপানি নারী।

তবে এতে তাকে সহায়তা করবেন তার নাতি-নাতনিরা। এর আগে ২০১৬ সালে রিও সামার গেমসে ব্রাজিলের ১০৬ বছরের আইদা জেমাঙ্কু অলিম্পিকের মশাল তুলেছিলেন।

তার আগে ২০১৪ সালে ১০১ বছরের রুশ টেবিল টেনিস খেলোয়াড় আলেজান্ডার ক্যাপতারেনকো শীতকালীন অলিম্পিকের মশাল হাতে নেন। এবার পালা কানে তানাকার।

জীবনের একটি শতাব্দী পার করার মধ্যে দুবার ক্যানসার জয় করেছেন তিনি। একজোড়া মহামারির সাক্ষী এই নারী।

আগামী মে মাসে জাপানে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক গেমস। আর সেখানেই মশাল হাতে দেখা যাবে এই বৃদ্ধাকে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে এমন তথ্য মিলেছে।

এ বছর জাপানের ফুকুওকার অলিম্পিকে মশাল নিয়ে হাঁটবেন বিশ্বের প্রবীণতম এই নারী। এক্ষেত্রে তানাকার পরিবার তাকে ১০০ মিটার হুইলচেয়ারে করে পাঠাবেন। তার পর মশাল হাতে কয়েক পা হাঁটতে দেখা যাবে তাকে।

তানাকা বলেন, এই অনুষ্ঠানের জন্য জানুয়ারিতে নতুন এক জোড়া জুতোও পেয়েছেন তিনি।

এই বিষয়ে তানাকার নাতি ষাটোর্ধ্ব ইজি তানাকা বলেন, ১১৮ বয়সে এসেও বেশ দারুণভাবে জীবনযাপন করছেন আমার দাদি। খুবেই স্বতস্ফূর্ত। অলিম্পিকে মশাল নেওয়া সত্যিই বড় ব্যাপার। আশা করি, তানাকাকে দেখে গোটা বিশ্ব অনুপ্রাণিত হবে।