মিজানুর রহমান, জবি প্রতিনিধি:জাতীয় শোকদিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবার।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২নংএ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্টার প্রকৌশলী ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন , বিভাগীয় প্রধান , শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এছাড়া জবি শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতির পক্ষ থেকে পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।