ঝালকাঠি প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসমিন আক্তার পপি বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশী-বিদেশী চক্রান্তকারীরা দেশকে পুনরায় পরাধীন করার প্রচেষ্টা চালিয়ে ছিল। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার ঘৃন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান আন্তর্জতিক পর্যায়ের স্বীকৃত জননেত্রী শেখ হাসিনার ক্যারিশমাটিক নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু আর বাংলাদেশ একই পরিচয়ে পরিচিত হয়েছে।
তিনি আরো বলেন, গনতন্ত্রের মানস কন্যা খ্যাত শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব বাংলাদেশকে আজ মধ্য আয়ের দেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড় করিয়েছে।
ঝালকাঠির রাজাপুর উপজেলার মধ্য ফুলুহার মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দান কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আ’লীগনেতা ইউপি সদস্য মিজানুর রহমান মাঝি, মহিলা ইউপি সদস্য নিরু বেগম, মধ্য ফুলুহার সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা খানম।
শোক সভা ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্ধ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গন্যমান্য-সুধিজন ও অভিভাবক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত অতিথিবৃন্দসহ এলাকাবাসীর মাঝে তাবারক বিতরন করা হয়।