বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:২২
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

আ জ ম নাছির নিচ্ছেন না চিটাগাং ভাইকিংসের মালিকানা

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:আকরাম খান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে বিপিএলের মালিকানায় সম্পৃক্ত করতে। পাশাপাশি দুই আসর ধরেই শোনা যাচ্ছে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির বিপিএলের স্থানীয় দল চিটাগাং ভাইকিংসের দায়িত্ব নিচ্ছেন।
তিনি পর্দার পেছনে থেকে চিটাগাং ভাইকিংসের পৃষ্ঠপোষকতা করবেন। এ বছর ভাবা হচ্ছিল সত্যি সত্যিই চিটাগাং ভাইকিংসের হাল ধরবেন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, মেয়র এবং অন্তঃপ্রাণ ক্রীড়া সংগঠক আ জ ম নাছির।
তার সঙ্গে চট্টগ্রামের আরেক কৃতি সন্তান, দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র আকরাম খানেরও থাকার কথা শোনা গিয়েছিল। আকরাম নিজেও চট্টগ্রাম মেয়র আ জ ম নাছিরকে সাথে নিয়ে চিটাগাং ভাইকিংসের দল পরিচালনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার তাদের ফ্র্যাঞ্চাইজি হবার সুযোগও ছিল। কারণ চিটাগাং ভাইকিংসের সাবেক ফ্র্যাঞ্চাইজি ডিবিএল গ্রুপ জানিয়ে দিয়েছে, তারা আর দল চালাবে না।
বিসিবিকে আগেভাগেই এ বিষয়ে জানিয়ে বিপিএলের সাথে সবরকম সম্পর্ক গুটিয়ে ফেলেছে তারা। তাই চিটাগাং ভাইকিংসের এমনিতেই নতুন ফ্র্যাঞ্চাইজি প্রয়োজন। ফলে শোনা গিয়েছিল আ জ ম নাছিরই হবেন নতুন চিটাগাং ফ্র্যাঞ্চাইজি। কিন্তু শেষ খবর রাজনৈতিক কর্মসূচি এবং সিটি কর্পোরেশনের কাজে ব্যস্ত থাকার কারণে অপারগতা প্রকাশ করেছেন আ জ ম নাছির।
তাই আকরাম খান যে দল নেয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, সেটাও আর হচ্ছে না। আকরাম খান নিজেই দিয়েছেন এ তথ্য। আকরাম জানান, আমার পক্ষে তো আর কোটি কোটি টাকা খরচ করে দল গড়া সম্ভব না। তবে আমি চেয়েছিলাম নাছির ভাইকে (আ জ ম নাছির) প্রধান পৃষ্ঠপোষক ও চিফ ডোনার করে দল গড়তে। কিন্তু তিনি ব্যস্ততার কারণে সময় দিতে পারবেন না। তাই আমি বাধ্য হয়ে ফ্র্যাঞ্চাইজি হবার ইচ্ছে থেকে সরে এসেছি।
এদিকে আকরাম খান ফ্র্যাঞ্চাইজি না হলেও, চট্টগ্রামের আরেক নামী ও জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও অন্য একটি বড় কর্পোারেট হাউজকে ফ্র্যাঞ্চাইজি করে চিটাগাং ভাইকিংসের দল পরিচালনায় সম্পৃক্ত থাকতে আগ্রহী।
বলার অপেক্ষা রাখে না, ডিবিএল গ্রুপ যে কবছর ফ্র্যাঞ্চাইজি ছিল, তার শেষ দুই বছর মিনহাজুল আবেদিন নান্নুই ছিলেন চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার। জানা গেছে, এবারও একটি কর্পোারেট হাউজকে ফ্র্যাঞ্চাইজি করার কাজে ব্যস্ত নান্নু।
উল্লেখ্য, চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি ‘ডিবিএল’ গ্রুপ এবার আর থাকবেনা জানানোর পরই নতুন করে ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিসিবি দরপত্র আহ্বান করেছে। তাতে সাড়া দিয়ে দু তিনটি আগ্রহী ফ্র্যাঞ্চাইজি আবেদেন করেছেন। তাতে আছে নান্নুর পছন্দের কর্পোরেট হাউজও। এর বিপরীতে প্রসিদ্ধ ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান আখতার ফার্নিচারও নাকি আগ্রহী বলে জানা গেছে। দেখা যাক কোন প্রতিষ্ঠান শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি হয় চিটাগাংয়ের?